Wednesday, June 17, 2026

পুলিশের সামনেই প্রখ্যাত এক মহিলা বক্সারকে হেনস্থার অভিযোগ, ধৃত ৩

Date:

Share post:

দিনদুপুরে পুলিশের সামনেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক মহিলা বক্সারকে হেনস্থার অভিযোগ উঠল।ওই বক্সার সাহায্য চাইলে তাঁকে থানায় যাওয়ার ‘পরামর্শ’ দিয়ে দায় এড়িয়েছেন এক পুলিশকর্মী! এর পরই গোটা ঘটনার বিবরণ দিয়ে ওই মহিলা বক্সার তাঁর ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্ট দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে সাউথ পোর্ট থানায়। তার ঘণ্টা দুয়েকের মধ্যেই তিন অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
ঘটনাটি ঘটেছে মোমিনপুরে। সম্প্রতি তাইওয়ানে পেশাদার বক্সিং চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছেন বক্সার সুমন কুমারী। তাঁর বাড়ি খিদিরপুর এলাকায়। তিনি রাজ্য সরকারের কৃষি দফতরের অস্থায়ী কর্মী। তাঁর অভিযোগ, অন্য দিনের মতো সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি নিজের স্কুটিতে চেপে মহাকরণে তাঁর অফিসের দিকে যাচ্ছিলেন। সেই সময় মোমিনপুর মোড়ের কাছে এক যুবক তাঁর সামনে এসে পড়েন। সুমন বলেন, ‘‘ওই যুবক বাস ধরার চেষ্টা করছিলেন। আমার স্কুটির সামনে দিয়ে যেতে গিয়ে সামান্য আটকে যান। আর তাতেই তিনি মেজাজ হারিয়ে বাসে ওঠার সময় আমার উদ্দেশে গালিগালাজ শুরু করেন।’’ সুমনের অভিযোগ, তিনি তখন প্রতিবাদ করার চেষ্টা করেন, ততক্ষণে বাসটি ছেড়ে দেয়।
সুমন তখন বাসটির পিছন পিছন যান। পরের স্টপেজে বাস থামলে তিনি স্কুটি থামিয়ে ওই যুবককে প্রশ্ন করেন, কেন তিনি গালিগালাজ করেছেন? সুমনের অভিযোগ, প্রতিবাদ করতেই ওই যুবক বাস থেকে নেমে এসে তাঁকে মারার চেষ্টা করেন। তাঁর গলা চেপে ধরেন। সুমন বলেন, ‘‘যখন ওই যুবক আমার গলা চেপে ধরেছেন, তখন কয়েক মিটার দূরে দাঁড়িয়ে ছিলেন এক পুলিশ কর্মী। আমি তাঁর কাছে সাহায্য চেয়ে চিৎকার করি। কিন্তু তিনি কোনও সাহায্য না করে আমাকে বলেন থানায় গিয়ে অভিযোগ জানাতে। তিনি কোনও সাহায্য করতে পারবেন না বলে জানিয়ে দেন।” পুলিশের সাহায্য না পেয়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায় দু’জনের মধ্যে। এলাকার মানুষ ছুটে এসে দু’জনকে ছাড়িয়ে দেন।
সুমন অবশ্য আস্থা রেখেছেন কলকাতা পুলিশের উপর। তিনি আশাবাদী এই ঘটনার প্রতিকার হবে। সোশ্যাল মিডিয়াতে সুমনের পোস্ট দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। ডিসি পোর্ট ওয়াকার রাজা বলেন, “ওই মহিলা বক্সারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি সাউথ পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। আমরা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬, ৫০৯ এবং ১১৪ ধারায় মামলা রুজু করেছি।” অভিযোগ দায়ের করার দু’ঘণ্টার মধ্যেই পুলিশ রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খান নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...