Sunday, June 7, 2026

ফের হ্যাম রেডিও-র সৌজন্যে ঘরে ফিরলেন প্রৌঢ়

Date:

Share post:

ফের ঘরের মানুষকে ঘরে ফেরাল হ্যাম রেডিও। ৩০ বছর আগে কোনও এক অজ্ঞাতকারণে বাড়ি ছাড়েন বিহারের রোহতাসের শিবসাগর এলাকার বাসিন্দা জয়গোবিন্দ বিন্দ। সে দিনের তরতাজা যুবক আজ ৬০ বছরের প্রৌঢ়। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে খবর, মাস দেড়েক আগে অশোকনগর স্টেশনে আহত ওই প্রৌঢ়কে স্থানীয় ক্লাবের সদস্য ও রেলযাত্রীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু নিজের নাম, পরিচয় জানাতে পারেননি তিনি। মানবিকতার খাতিরে বৃদ্ধের চিকিৎসা শুরু করেন ডাক্তারেরা।
শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠলেও, পরিচয় বলতে পারছিলেন তিনি। তাই গত রবিবার হাসপাতালের সুপার সোমনাথ মণ্ডল যোগাযোগ করেন হ্যাম রেডিওর সঙ্গে। এরপর হ্যাম রেডিওর কর্মীরা প্রৌঢ়ের ছবি ও কণ্ঠস্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা কর্মীদের কাছে।
সোমবার, খোঁজ পাওয়া যায় পরিবারের। মঙ্গলবার অশোকনগর হাসপাতালে জয়গোবিন্দের দুই ভাই বাবন বিন্দ ও মুখরাম বিন্দ সহ পরিবারের সদস্যরা প্রৌঢ়কে নিতে আসে। নিজের ভাইদের দেখে চোখের জল গড়িয়ে পড়ে জয়গোবিন্দের। পুলিশের উপস্থিতিতে প্রৌঢ়েকে নিয়ে যায় তাঁর পরিবার। প্রিয়জনকে ফিরে পেয়ে হাসপাতাল, পুলিশ, প্রশাসন ও হ্যাম রেডিও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় বিন্দ পরিবার।

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...