Tuesday, March 31, 2026

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

Date:

Share post:

দিল্লিতে শান্তি ফেরাতে মিছিল করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার বিকেল থেকে এনআরসি-সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত ৭জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৌজপুর সহ আশপাশের অঞ্চল অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে মঙ্গলবার, বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠকে কিছুটা অসহায় দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লিবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। তবে, শান্তির বার্তা দিলেও, নিরাপত্তার দেওয়ার বিষয়ে দিল্লিবাসীকে একটা আশ্বস্ত করতে পারলেন না কেজরিওয়াল। কারণ, দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনের তুলনায় কম সংখ্যক পুলিশ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হিংসা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই ৩৫ কোম্পানি আধাসেনা নামানো হয়েছে। প্রস্তুত ১৩ কোম্পানি আধাসেনা।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক অরবিন্দ কেজরিওয়ালের। পাশাপাশি, নিজের বাসভবনে বিধায়ক উচ্চপদস্থ সরকারি আধিকারিদের নিয়ে বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-সন্ত্রাস মোকাবিলার নামে ভারতে অস্ত্র বিক্রি ট্রাম্পের লক্ষ্য

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...