Saturday, April 4, 2026

পূর্ত ঘোটালা মামলায় ধৃত যশপাল সিংকে জেল হেফাজতে পাঠাল আদালত

Date:

Share post:

ত্রিপুরায় পূর্ত ঘোটা্লা মামলায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব যশপাল সিংকে জেল হেফাজতে পাঠাল আদালত। ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রিমান্ডের আবেদন জানিয়েছিল, কিন্তু আদালত সেই আবেদন মঞ্জুর করেনি। তার বদলে তাকে 7 মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। তবে জেল হেফাজতে থাকাকালীন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত সুযোগ-সুবিধা যাতে তিনি পান, তার ব্যবস্থা করার জন্য জেলসুপারকে নির্দেশ দিয়েছে আদালত।

তাকে মঙ্গলবার পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্ত পুরকায়স্থের এজলাসে তোলা হয়েছিল। করা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে আদালতে আনা হয়। পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ।আদালত তা খারিজ করে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেল হেফাজতে পাঠায়। প্রসঙ্গত, তাকে 17 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরাম এপার্টমেন্ট থেকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...