Monday, March 16, 2026

ফের ৪ মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জম্মু–কাশ্মীরে

Date:

Share post:

ফের আগামী ৪ মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করল জম্মু–কাশ্মীর প্রশাসন। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে প্রশাসন বলেছে, রাষ্ট্রদ্রোহী ব্যক্তিরা ইন্টারনেট পরিষেবার অপব্যবহার করছে। সীমান্তপারের সন্ত্রাসবাদীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে তারা যোগাযোগ রাখছে। এমনকি এর সাহায্যে দেশে নাশকতামূলক কাজকর্ম ছড়ানোর চেষ্টা করছে তারা বলেও আশঙ্কা করছে প্রশাসন।
জম্মু–কাশ্মীরের মুখ্যসচিব শালিন কাবরা বলেছেন, গত সপ্তাহ থেকে সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বেড়েছে। সেই কারণে রাজ্যে অশান্তি এড়াতে আগামী কিছুদিনের জন্য উপত্যকার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গত ১৫ তারিখ থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বজায় থাকবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
এই সমস্যা মোকাবিলায় সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফে সহযোগিতার আবেদন করা হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ইন্টারনেট পরিষেবা ফেরানোর চেষ্টা করবেন তাঁরা।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...