Tuesday, April 7, 2026

অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে ভুবনেশ্বরে মমতা

Date:

Share post:

আজ, মঙ্গলবার ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে গঠিত ইস্টার্ন কাউন্সিলের বৈঠকে যোগ দিতেই তিনি ভুবনেশ্বর যাচ্ছেন বলে জানা গিয়েছে। ইউ বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সেখানে আলোচনার জন্য পঞ্চায়েত, ভূমি ও ভূমি সংস্কার, জনস্বাস্থ্য, সেচ-সহ ১০টি দফতরের রিপোর্ট তৈরি করা হয়েছে। বিএসএফের দীর্ঘদিনের অভিযোগ, সীমান্তে চৌকি তৈরির জন্য তারা রাজ্যের কাছ থেকে জমি পাচ্ছে না। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চাহিদামতো তাদের যথাসময়ে জমি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন দফতরের প্রকল্পগুলিতে কেন্দ্র তার অংশীদারিত্ব কমিয়ে দিচ্ছে। সেই ইস্যুটিও তোলা হবে বৈঠকে।

প্রসঙ্গত, ইস্টার্ন কাউন্সিলের আগের বৈঠকটি হয়েছিল ২০১৮ সালে, কলকাতায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এবার এই বৈঠক ডেকেছেন অমিত শাহ।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...