Friday, June 26, 2026

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

Date:

Share post:

পূর্বাভাস অনুসারেই মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণ বঙ্গের সব জায়গায় সম পরিমাণ বৃষ্টি হচ্ছে না। কোথাও হাল্কা এবং মাঝারি অনুপাতে চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহার এবং ঝাড়খণ্ডে তৈরি হওয়া ঘূর্ণবাতের জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সাথে বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। ফলে আগামী সপ্তাহ থেকেই আবারও পরিবর্তন হয়ে যাবে রাজ্যের আবহাওয়া। হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। ঘূর্নাবর্তের জেরে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রী । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি । স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে সামান্য ।

আরও পড়ুন-নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...