Friday, June 26, 2026

ট্রাম্পের সম্মানে রাইসিনা হিলসের হেঁসেলে ইন্দো-আমেরিকানের প্ল্যাটারের মিলমিশ, মটন বিরিয়ানির সঙ্গে আপেল পাই

Date:

Share post:

দুদিন সফরে মঙ্গলবার রাতেই সপরিবারে দেশে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে তাঁর সম্মানে রাইসিনা হিলসে ভোজসভার আয়োজন করা হয়েছে। সোমবার, দিনের বেশিরভাগ সময়ই গুজরাটে কাটান ডোনাল্ড ট্রাম্প। সেকারণ, ওদিনের মেনুতে প্রাধান্য ছিল গুজরাটি কুইজিনের। কিন্তু মঙ্গলবার, ট্রাম্পের জন্য প্রস্তুত পাক্কা মোগলাই খানা সঙ্গে মার্কিন ঘরানার স্বাদ। রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের জন্য থাকছে প্রচুর আমিষ পদ। কারণ, ট্রাম্পের সেটাই পছন্দ। বিশেষ করে রেড মিট। সেই কারণে তাঁর জন্য থাকছে মটন বিনিয়ানি।

শুরুতেই কমলালেবুর স্বাদে জুস। তারপর ফিশটিক্কা। স্যালমন মাছের সেই টিক্কা হচ্ছে আমেরিকি স্টাইলে। থাকছে আলুর টিক্কাও। আর থাকছে রাষ্ট্রপতি ভবনের বিশেষ পদ ডাল-রাইসিনা। এরপরে থাকবে রান আলিশান, মটন বিরিয়ানি। তাছাড়া পোলাও, গুচ্চি। শেষপাতে মালপোয়া, রাবড়ির পাশাপাশি অ্যাপেল পাই ও ভ্যানিলা আইসক্রিম। সঙ্গে চা, কফি আর মাধুরীর মিষ্টি পান।

রাষ্ট্রপতি ভবনের ৩২ জন শেফই রয়েছে রান্নার দায়িত্ব। রাইসিনা হিলের হেঁসেলই চলছে এলাহি আয়োজন।

আরও পড়ুন-দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...