Friday, June 26, 2026

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছ’জন বিচারপতি, কী হবে মামলার?

Date:

Share post:

সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের ছ’জন বিচারপতি। যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে প্রভাব পড়তে পারে। মঙ্গলবার আদালতে একথা জানান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

বিচারপতি চন্দ্রচূড় বলেন, সুপ্রিম কোর্টের ছ’জন বিচারপতি এন ওয়ান এইচ ওয়ান ভাইরাসে আক্রান্ত। তাই তাঁরা আদালতে উপস্থিত হতে পারছেন না। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে অন্যান্য বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গেও দেখা করেন তিনি। বিকল্প ব্যবস্থা বা শুনানির দিন পরিবর্তনের জন্য বৈঠক ডাকেন শরদ। ভাইরাসে আক্রান্ত ছয় বিচারপতি কবে কাজে যোগ দিতে পারবেন, তা স্পষ্ট নয়।

এদিকে চলতি সপ্তাহে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। যার মধ্যে রয়েছে ধর্মে বনাম অধিকার মামলা। এই মামলায় যত জন বিচারপতি রয়েছেন তাঁদের মধ্যে তিন বিচারপতির সোয়াইন ফ্লু ধরা পড়েছে। জার্মান সফটওয়্যার সংস্থার দিল্লির দফতরে এক কর্মী এবং সেনা আধিকারিকের সোয়াইন ফ্লু ধরা পড়েছিল গত সপ্তাহে। এবার সেই তালিকায় ছয় বিচারপতির নাম যোগ হল। চিকিৎসকদের মতে, এই ভাইরাসের ফলে নিউমোনিয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন-দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...