Wednesday, April 1, 2026

পাক মাটিকে সন্ত্রাসের জন্য ব্যবহার করা যাবে না: ট্রাম্প

Date:

Share post:

পাকিস্তানের মাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে। সন্ত্রাসে মদত দিলে বরদাস্ত করা হবে না। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসলামিক সন্ত্রাস রুখতে মোদি ও তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করেন ট্রাম্প। মঙ্গলবার হায়দরাবাদ হাউসে তিনি বলেন, এই উপমহাদেশে সন্ত্রাস নির্মূল করতে একযোগে কাজ করবে দুই দেশ। সেজন্য সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে বড় মাপের চুক্তি হচ্ছে। সন্ত্রাস দমনে আমরা ঐকমত্য বলেই তিনশ কোটি ডলারের বড় প্রতিরক্ষা চুক্তি করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় ভারতকে প্রতিরক্ষা সাহায্য দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক রোমিও হেলিকপ্টার ও অ্যাপাচে হেলিকপ্টার দেবে আমেরিকা। মাদক অপরাধ দমনেও ভারতকে সাহায্য করবে আমেরিকা। প্রসঙ্গত, সোমবার গুজরাতের মোতেরা স্টেডিয়ামের বক্তৃতাতেও পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা উল্লেখ করে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট।

দেখুন কী বললেন ট্রাম্প…

আরও পড়ুন-দিল্লির সরকারি স্কুলে মার্কিন ফার্স্ট লেডি, শুভেচ্ছা কেজরিওয়ালের

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...