Tuesday, June 23, 2026

রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্ম তিথি

Date:

Share post:

কামারপুকুর রামকৃষ্ণ মঠে পালিত হল রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্ম তিথি ও উৎসব। মঙ্গলবার সকালে কামারপুকুর মঠ থেকে প্রভাতফেরি হয়। কামারপুকুর লাহাবাজার, কামারপুকুর চটি হয়ে রামকৃষ্ণ মঠে শেষ হয় প্রভাতফেরি। গোঘাটের বিধায়ক মানস মজুমদার, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ সহ স্কুলের ছাত্রছাত্রী ও বহু ভক্ত উপস্থিত ছিলেন। এরপর আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ভক্তিগীতি, কীর্তন, বাউল গান, ভজন, আরতি, গান সহ বিশেষ পুজো হয়। চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
চার দিনের এই অনুষ্ঠানে থাকবে প্রার্থনা, ভোগ বিতরণ, ধর্মসভা, ধর্মীয় সঙ্গীত। একইসঙ্গে এই রামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে মেলা বসেছে। এই মেলা চলবে ১৫ দিন। কামারপুকুর মঠের মহারাজ স্বামী লোকোত্তরা নন্দজি বলেন, ‘‘সকালে প্রভাতফেরি, বাউল গান, ভজন ,ভক্তি গীতি, ঠাকুরের পুজো অর্চনা ও হোম যজ্ঞ মাধ্যমে শুরু হয়েছে। ২০ হাজারের বেশি ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। এই উপলক্ষে চার দিন ধরে ঠাকুরের নাম গান বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে।’’

আরও পড়ুন-নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...