Friday, June 26, 2026

করোনা ভাইরাসের জের, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা হাসিনা সরকারের

Date:

Share post:

ক্রমশ চিনের বাইরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে মারণ করোনা ভাইরাস। ইউরোপ, এশিয়ার একাধিক দেশে ইতিমধ্যেই বহু মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করতে নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ।এর আগে শুধুমাত্র চিন সফরের ক্ষেত্রে সতর্কতা জারি করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন।কিন্তু পরিস্থিতি ক্রমে জটিল ও ভয়াবহ হয়ে ওঠায় এ বার বিশ্বের যে কোনও দেশে ভ্রমণের ক্ষেত্রে এই সতর্কতা জারি করল বাংলাদেশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঢাকা বিমানবন্দরে চিন ফেরত নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাংলাদেশে এখনও পর্যন্ত কারও শরীরে করোনা ভাইরাসের চিহ্ন পাওয়া যায়নি। তবে কোনও ঝুঁকি নিতে চাইছে না সরকার। তাই এবার বিশ্বের সমস্ত দেশেই বিশেষ প্রয়োজন ছাড়া সফর না করার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
করোনা ভাইরাসে চিনে মৃতের সংখ্যা এর মধ্যেই বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২। আক্রান্ত প্রা্য় ৭৬ হাজার। আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়ায়। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতালিতেও।কোনও বাংলাদেশি সরকারের সিদ্ধান্ত না মানলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...