Friday, April 3, 2026

লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, দিল্লির হিংসার বলি এখনও পর্যন্ত ২৪, খোলা হল হেল্প লাইন

Date:

Share post:

দিল্লির হিংসায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার রাত পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। বুধবার, বিকেলে সেটাই বেড়ে দাঁড়াল ২৪-এ। পুলিশ সূত্রে খবর, আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ৪টি হাসপাতাল ছাড়াও উত্তর-পূর্ব দিল্লির ছোট নার্সিং হোম ও স্বাস্থ্য কেন্দ্রেও আহতদের চিকিৎসা চলছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীলামপুর, জাফরাবাদ, মৌজপুর, গোকুলপুরী-তে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জোহরিপুরায় ফ্ল্যাগমার্চ করে পুলিশ। সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ এবং পুলিশের যৌথ বাহিনী ফ্ল্যাগমার্চ করে গোকুলপুরীর ভাগীরথী বিহার এলাকায়।

অনুসন্ধানের জন্য দিল্লি পুলিশের তরফে সরকারি ৪টি হাসপাতালে মোতায়েন পুলিশ আধিকারিকদের ফোন নম্বরও প্রকাশ করা হয়। এই নম্বরে ফোন করে আহতদের সম্পর্কে খোঁজ নিতে পারবে তাঁদের পরিবার।

আরও পড়ুন-শেষদিনেও এড়ানো গেল না মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...