Thursday, June 4, 2026

শেষদিনেও এড়ানো গেল না মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ

Date:

Share post:

মাধ্যমিকের শেষ দিন ফের প্রকাশ্যে এল প্রশ্নপত্র। এদিন জীবনবিজ্ঞান পরীক্ষা শুরু হওয়ার কিছু পরেই সামনে আসে প্রশ্নপত্র। ওই প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, প্রকাশ্যে আসা প্রশ্নেই পরীক্ষা হয়েছে।
এদিন মুর্শিদাবাদের অর্জুনপুর সোশ্যাল গ্রুপ নামে একটি হোওয়াটসঅ্যাপ জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র পোস্ট করা হয়। মালদা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ৪৩ ব্লকের ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পর্ষদ। কিন্তু তাতেও এড়ানো যায়নি বিতর্ক। জীবনবিজ্ঞান পরীক্ষা শেষ হওয়ার পর দেখা যায়, ভাইরাল হওয়া প্রশ্নেই পরীক্ষা হয়েছে। গত মঙ্গলবার শুরু হয়েছে মাধ্যমিক। পরীক্ষার প্রথম দিন প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে আসে। ঐচ্ছিক বিষয় সহ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বৃহস্পতিবার। মূল বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে বুধবার।

আরও পড়ুন-ব্রিজ ভেঙে নদীতে বাস! মৃত ২৪

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...