Wednesday, June 24, 2026

বায়োপিকে রণবীর কাপুরই ‘দাদা’, চরম কৌতূহল ডোনা’কে নিয়ে!

Date:

Share post:

এই প্রথমবার নয়, ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ছবি তৈরির কথা আগেও একাধিকবার শোনা গিয়েছে৷ প্রযোজক একতা কাপুর তৈরি করতে চেয়েছিলেন সৌরভের বায়োপিক৷ একতার সঙ্গে তো কথা প্রায় চূড়ান্তই হয়ে যাচ্ছিল৷ তবে তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি৷

একতার পর এবার করণ জোহর! করণের সঙ্গে সৌরভের ‘ডিল’ প্রায় চূড়ান্ত৷ যে কোনও দিনই হতে পারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট!

তাই এখন কোটি টাকার প্রশ্ন, ‘দাদা’ কে ? ডোনা-ই বা কে ?

একটা সময়ে সৌরভ বলেছিলেন, নিজের বায়োপিক তৈরি হলে তাতে হৃতিক রোশনকে নিজের চরিত্র অভিনয় করতে দেখতে চান৷ এক অনুষ্ঠানে নিজেই সেকথা জানিয়েছিলেন সৌরভ৷ তবে আপাতত বলিউডে গুঞ্জন, হৃতিক নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রণবীর কাপুরকেই পছন্দ করেছেন দাদা স্বয়ং৷ করণ জোহরও রাজি, সৌরভের বায়োপিকে দাদার চরিত্রে রণবীর কাপুরকে বেশ মানিয়ে যাবে বলেই করণ নিশ্চিত৷

রণবীর কাপুর যদি ‘সৌরভ’ হন, তাহলে ডোনা গঙ্গোপাধ্যায় কে ? সূত্রের খবর, ডোনার চরিত্রে করণ জোহরের পছন্দ আলিয়া ভাট৷
অনেকদিন ধরেই কথা চলছিল সৌরভের সঙ্গে করণ জোহরের৷ তবে দাদা কিছুতেই বায়োপিকের জন্য
রাজি হচ্ছিলেন না ৷ অবশেষে দাদা রাজি হয়েছেন বলেই খবর৷ তাঁর কেরিয়ারে যাত্রা আপাতত সম্পূর্ণ৷ তাই এখন বায়োপিক হতে পারে,তাই এই সম্মতি৷

এর আগে ধোনিকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক৷ মুক্তির অপেক্ষায় ৮৩-র ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বায়োপিক৷ এছাড়া সচিন তেন্ডুলকারের ওপরও ছবি তৈরি শেষ হয়েছে৷ এবার সৌরভের বায়োপিকের অপেক্ষায় বাঙালি৷

আরও পড়ুন-ইচ্ছের বিরুদ্ধে ঘনিষ্ঠ হয়েছিলেন কামাল হাসান! বিস্ফোরক রেখা

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...