Sunday, April 5, 2026

মোবাইল চুরি চক্রে মেধাবি ২ ছাত্র! হতবাক পুলিশ

Date:

Share post:

মেধাবী ২ ছাত্র, একের পর এক দোকান থেকে দক্ষতার সঙ্গে হাত সাফাই করছে মোবাইল ফোন। একজন পড়ে ক্লাস টুয়েলভে, অন্য জন ক্লাস টেন। ২ বন্ধুর বাড়িই নদিয়ার নবদ্বীপে। মন্তেশ্বর মালডাঙা বাজারের এক ব্যবসায়ী সত্যনারায়ণ পুলিশকে জানিয়েছেন, তার মোবাইল ফোনের দোকানে রবিবার রাতে এক যুবক ও তার সঙ্গী এক কিশোর গিয়ে মোবাইল ফোনের কভার দেখাতে বলে। তিনি পিছন ফিরে দোকানের শো-কেস থেকে মোবাইল কভার বের করার সময় একটি দামী ফোন চুরি করে চম্পট দেয় তারা। অভিযোগ, সেই দিনেই মন্তেশ্বর বাজারে নির্মল রায়ের জুতোর দোকানে ঢোকে দুজন। জুতো পছন্দ করার অছিলায় দোকানির দামী ফোনটি চুরি করে বলে অভিযোগ।
ওই ব্যবসায়ীও থানায় অভিযোগ জানান। দুই দোকানেরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরে মোবাইল ফোনের সূত্র ধরে নবদ্বীপে অভিযান চালিয়ে মুজিবর রহমান ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, মুজিবর নবদ্বীপ শিক্ষামন্দিরের ছাত্র। তার বাবা রেলের কর্মী। মুজিবরের সঙ্গী নবদ্বীপ হিন্দু স্কুলের ছাত্র। মেধাবি ছাত্র হিসাবে দুজনেই এলাকাতে পরিচিত। জিজ্ঞাসাবাদের পরে তারা পুলিশকে জানায়, হাতখরচ জোগাড় করার জন্যই মোবাইল ফোন চুরি করে তারা। ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। দুই মেধাবী ছাত্র মোবাইল ফোন চুরি করেছে জেনে হতবাক পরিবার ও প্রতিবেশীরা।

আরও পড়ুন-তাপস পাল নেই, মন খারাপ মহিষাদল রাজবাড়ির

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...