Friday, June 12, 2026

দিল্লিতে হিংসার আগুন, ‘‘পার্ট অফ লাইফ’’ বলে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর

Date:

Share post:

হিংসার আঁচে উত্তপ্ত দিল্লি। এরই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি মন্ত্রী। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময়ের পরিস্থিতির কথা তুলে ধরেন মন্ত্রী রঞ্জিত চৌতালা। হরিয়ানার বিজেপি মন্ত্রী রঞ্জিত চৌতালা বলেন, ‘‘দাঙ্গা তো হতেই থাকে। আগেও হয়েছে এমন। যখন ইন্দিরা গান্ধীর হত্যা হয় তখন পুরো দিল্লি জ্বলে উঠেছিল। যা হচ্ছে সেটা তো পার্ট অফ লাইফ।’’

রবিবার থেকে অশান্ত দিল্লি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আহত প্রায় ২০০ জন। এদিন বিজেপি নেতার উস্কানিমূলক মন্তব্যে ফের তৈরি হয়েছে বিতর্ক। এই প্রথম নয়। বারবার এই ধরণের মন্তব্যে নাম জড়িয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের। এমনকী উস্কানিমূলক মন্তব্য নিয়ে মামলাও চলছে দিল্লি হাইকোর্টে।

আরও পড়ুন-দিল্লি পুলিশকে আগাম ৬-বার সতর্ক করে গোয়েন্দারা, তবুও নিষ্ক্রিয় থাকে শাহের পুলিশ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...