Friday, April 3, 2026

ট্রলির ভিতর মৃতদেহ, প্রকাশ্যে পরিচয়

Date:

Share post:

মেচেদায় ট্রেনের কামরায় ট্রলির ভিতর থেকে পাওয়া মৃত ব্যক্তির পরিচয় জানা গেল। পুলিশ জানিয়েছে, তাঁর নাম হাসান আলি (৪৫)। পেশায় ব্যবসায়ী হাসান  বউবাজার থানা এলাকার বাসিন্দা। ব্যবসার কাজেই বুধবার দিঘা যাচ্ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
পরিবারের দাবি, দিঘার একটি হোটেলে লিজ নেওয়ার কথা ছিল তাঁর। সেই কাজের জন্য বুধবার দিঘা যাচ্ছিলেন তিনি। ইতিমধ্যে লিজের জন্য ১৫ লক্ষ টাকা হাসান দিয়েছেন বলেও দাবি পরিবারের। আরও ৬ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। হাসানের আত্মীয় মহম্মদ ইকবালের জানান, এই লিজ নেওয়ার কথা ছিল চার জনের। ওই ব্যক্তির অভিযোগ, এই চার জন খুন করে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-অধ্যক্ষ-উপাচার্যদের সঙ্গে আজ শিক্ষামন্ত্রীর বৈঠক

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...