Friday, April 3, 2026

আপাত শান্ত রাজধানীতে মৃতের সংখ্যা ৩৪, গ্রেফতার ১০৬

Date:

Share post:

পরিস্থিতি আপাত শান্ত হলেও দিল্লি হিংসায় জারি মৃত্যুমিছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৩৪জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ, উত্তর-পূর্ব দিল্লির হিংসা কবলিত এলাকায় পুলিশ ঢুকতেই একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। এছাড়াও জিটিবি সহ বিভিন্ন হাসপাতাল আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তবে, উত্তর-পূর্ব দিল্লিতে বৃহস্পতিবার সকাল থেকে আর নতুন করে হিংসা খবর পাওয়া হয়নি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। টানা চার দিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতির পরে, এদিন সকালে দোকান-বাজার যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮টি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছেন ১০৬ জন। নিহতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

আরও পড়ুন-ট্রলির ভিতর মৃতদেহ, প্রকাশ্যে পরিচয়

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...