Wednesday, June 24, 2026

নিজেদের কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ এড়িয়ে পুলিশের নার্কো টেস্টের আজব দাবি আপ বিধায়কের!

Date:

Share post:

দিল্লির আপ কাউন্সিলর তাহির হোসেন ও তার অনুগামীদের বিরুদ্ধে সরাসরি রাজধানীর সাম্প্রদায়িক দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে নিহত আইবি অফিসারের মা-ও এই আপ কাউন্সিলারের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। গোপন আস্তানায় বসে ভিডিও কলে তাহির নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও তার বিশাল ফ্যাক্টরি ও ফ্ল্যাটের রুফটপের যে ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে তার পর এই আপ নেতাকে গ্রেফতারের দাবিই জোরালো হচ্ছে। তাহিরের ফ্ল্যাটের ছাদে সারি সারি রাখা ক্রেটে অসংখ্য অ্যাসিড পাউচ, পেট্রোল বোমা, বহু দাহ্য বস্তুু, বস্তাবন্দি অসংখ্য ইট-পাথরের ছবি সর্বভারতীয় মিডিয়ায় উঠে এসেছে। অথচ তাহিরের গ্রেফতারের দাবি জোরালো হতেই দৃষ্টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা করছে আম আদমি পার্টি। কেজরিওয়াল ঘনিষ্ঠ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ দাবি তুলেছেন, দিল্লি পুলিসের নার্কো অ্যানালিসিস করা হোক। তাঁর বক্তব্য, পুলিশের নার্কো টেস্ট হলেই বোঝা যাবে রবিবার ও সোমবার তাদের পুরোপুরি নিষ্ক্রিয় থাকার কারণ। কেন ওইসময় তারা যথাযথ ভূমিকা পালন করেনি। সৌরভের এই মন্তব্য উর্দিধারীদের জন্য অবমাননাকর বলেছে বিজেপি।

আরও পড়ুন-করোনা: জাপানে ক্রুজবন্দি ১১৯ ভারতীয়কে দেশে ফেরাল বিশেষ বিমান

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...