Wednesday, June 24, 2026

অবশেষে দিল্লি থেকে বাড়ি ফিরলেন বাংলার ১৩ যুবক

Date:

Share post:

দিল্লির হিংসা কবলিত এলাকা থেকে অবশেষে বাড়ি ফিরলেন মুর্শিদাবাবাদের নওদার ১৩ জন যুবক। শুক্রবার সকালে এরা ওল্ড দিল্লি স্টেশন থেকে দিল্লি-কালকা মেলে হাওড়া স্টেশনে পৌঁছান, এরপর তারা গাড়ি করে শুক্রবার রাত্রিতে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় নিজেদের গ্রামের বাড়িতে পৌঁছান। বাড়ি ফিরতেই গ্রামের মানুষজন তাদের গলায় মালা পরিয়ে দেন।
জানা গেছে,নওদার এই যুবকরা গত দুই-তিন ববছর ধরে দিল্লির জাফরাবাদ এলাকায় কাজ করত। কিন্তু দিল্লির হিংসাশ্রয়ী ঘটনার সময় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।তিন দিন ধরে ঘরের বাইরে বেরোতে পারেন নি। এমনকি কোনো ধরণের খাবার,পানীয় জলও পান নি।

১৩ জন যুবকের বাড়ি ফিরে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান। তিনি তাদের সবরকম সাহায্যের আশ্বাস দেন।

উল্লেখ্য,বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী নওদার যুবকদের দিল্লিতে আটকে থাকার খবর পেয়ে তাদের ঘরে ফেরাতে উদ্যোগ গ্রহণ করেন। এরপর দিল্লির পুলিস এদের উদ্ধার করে একটি নিরাপদ আশ্রয়স্থল রাখে এবং বাড়ি ফেরার ব্যবস্থা করে।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...