Tuesday, June 9, 2026

মমতাদি উন্নয়ন করে ফার্স্ট হোক, কিন্তু ভোট শান্তিপূর্ণ হোক! আবেদন অধীরের

Date:

Share post:

সামনেই পুরভোটে। তার আগে সিঁদুরে মেঘ দেখছেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার তিনি বেশকিছু আর্জি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন।

অধীরবাবু একটু কটাক্ষের সুরেই বলেন, “বাংলায় মমতাদি অনেক উন্নয়নে করছে। উনি তো বাংলার উন্নয়নে সব করে ফেলেছেন বলে দাবি করেন। তাহলে মমতাদি ফার্স্ট হোক। আমরা নয় হারবো। সেকেন্ড হবো। লাস্ট হবো। কিন্তু ভোট যেন শান্তিপূর্ণ হয়। মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে। গত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে সিঁদুরে মেঘ দেখছি। ভোট এলে এখানে কী হয় সবাই জানে। তাই আমি আজ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে আবেদন করবো ফলাফল যাই হোক। ভোট যেন শান্তিপূর্ণ হয়। মুখ্যমন্ত্রীর কাছেও সেই আবেদন করবো।”

তবে এদিন প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী সামগ্রিকভাবে প্রদেশ কংগ্রেসের জন্য নয়, তিনি নির্বাচন কমিশনের কাছে শুধু তাঁর নিজের জেলা মুর্শিদাবাদের বিষয়টি নিয়ে আলোকপাত করেছেন। মুর্শিদাবাদে ৭টি পুরসভা। সেখানে যাতে শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হয়, সেই আর্জি জানতেই কমিশনের কাছে গিয়েছিলেন তিনি। একথা তিনি নিজেই স্বীকার করেছেন। রাজনৈতিক ভাবে যা কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে।

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...