Saturday, March 21, 2026

কাউন্টারে আসছে না দুধ, মাদার ডেয়ারির আকাল শহরে

Date:

Share post:

মাদার ডেয়ারির দুধের আকাল শহরে। কাউন্টারে আসছে না দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, অন্যান্য সংস্থাগুলি কাঁচা দুধ বেশি দামে কিনছে। গোটা বিষয়টা জানানো হয়েছে অর্থ দফতরকে। বেশি দামে কাঁচামাল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১০ দিন ধরে বাজারে নেই মাদার ডেয়ারির দুধ। বিক্রেতারা জানাচ্ছেন, সারাদিনে যেখানে ৪০ থেকে ৫০ কেট দুধ বিক্রি হত। এখন তা এসে দাঁড়িয়েছে ২০ কেটে। তাঁরা আরও জানান, কোম্পানি বলছে কাঁচামাল নেই। ফলে দুধ তৈরি হচ্ছে না।
মাদার ডেয়ারির এই সংকটে গন কনভেনশনের আয়োজন করেছে মাদার ডেয়ারি এমপ্লয়িজ ইউনিয়ন এবং হুগলি জেলা ঠিক শ্রমিক ইউনিয়ন। মাদার ডেয়ারি ক্যালক্যাটাকে রক্ষা করার আহ্বান জানিয়ে ৩ মার্চ ডানকুনি মাদার ডেয়ারি ১ নং গেটে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...