Thursday, June 18, 2026

পাকিস্তানে নয় এশিয়া কাপ হবে দুবাইয়ে : সৌরভ

Date:

Share post:

পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ। এই প্রতিযোগিতা হবে দুবাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা জানান।
সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু বিসিসিআই সূত্রে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। ফলে এই প্রতিযোগিতা হওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কারণ পাকিস্তানে যদি টুর্নামেন্ট হয়, আর সেই প্রতিযোগিতায় যদি ভারত অংশ না নেয়, তা হলে প্রতিযোগিতার গুরুত্ব অনেক কমে যাবে। আর সে কারণেই দুবাইয়ে সরিয়ে আনা হল এশিয়া কাপ। জানানো হয়েছে, ভারত ও পাকিস্তান দু’দলই অংশ নেবে এই প্রতিযোগিতায়।
২০১৩ সালে শেষ বার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেয় ভারত-পাকিস্তান। তার পর রাজনৈতিক অস্থিরতার কারণে দু’দলই আইসিসি-র টুর্নামেন্ট ছাড়া অন্য কোথাও মুখোমুখি হয়নি।দুবাইয়ে মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা সৌরভের। এশিয়ার ক্রিকেট টিমগুলোর ভবিষ্যৎ নিয়ে সেখানে আলোচনা হবে। তার আগে এশিয়া কাপের জটিলতা কাটায় স্বাভাবিক ভাবেই স্বস্তি ক্রিকেট মহলে। সূচি অনুযায়ী সেপ্টেম্বরে পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এ বারের এশিয়া কাপ। কিন্তু ভারতীয় টিম পাকিস্তানে খেলতে রাজি নয় বলে এই ভেন্যু বদল।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে অস্ট্রেলিয়ায়। তার আগে এশিয়া কাপও এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হওয়ার কথা। গত বার এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফর্ম্যাটে, আরব আমিরশাহিতে। সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...