Sunday, April 12, 2026

সিএএ নিয়ে উত্তপ্ত মেঘালয়, ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত মেঘালয়। খাসি ছাত্র সংগঠন এবং অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষের ফলে ১ জন প্রাণ হারিয়েছেন। ছয় জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। কার্ফু জারি হয়েছে শিলং সহ একাধিক জায়গায়।

ঘটনার সূত্রপাত শুক্রবার, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাইরে থেকে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অনুমতি লাগে। যাকে বলা হয় ইনার লাইন পারমিট। সিএএ চালু হলে এই ইনার লাইন পারমিট প্রথার উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা সেখানকার বাসিন্দাদের। পূর্ব খাসি পার্বত্য অঞ্চলের ইছামতী এলাকায় এই বিষয়ে নিয়ে কেএসইউ এবং অ-জনজাতি প্রতিনিধিদের বৈঠক হয়। সেই বৈঠকে সংঘর্ষ বাধে দু’পক্ষের।

স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষ চলাকালীন বাজার সংলগ্ন একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।  ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতেও। শিলং-সহ একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আইন-শৃঙ্খলার বিষয়ে নজর রাখতে একাধিক জায়গায় নামানো হয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স।

আরও পড়ুন-এনআইএ-এর জালে পুলওয়ামাকাণ্ডে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারী

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...