Friday, June 26, 2026

ম্যান ইউকে হারিয়ে চমক ভারতের!

Date:

Share post:

শুক্রবার বিকেলে নবি মুম্বইয়ের রিলায়েন্স কর্পোরেট পার্কে কৃত্রিম ঘাসের মাঠে অনূর্ধ্ব-১৪ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ হারিয়ে দিল রিল্যায়্যান্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের (আরএফওয়াইসি) অনূর্ধ্ব-১৫ দল। ছ’টি দলকে নিয়ে প্রিমিয়ার লিগ-আইএসএল নেক্সট জেনারেশন মুম্বই কাপ ২০২০ শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি। অংশ নিচ্ছে ম্যান ইউ, চেলসি, সাউদাম্পটন, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া ও আরএফওয়াইসি। টানা পাঁচটি ম্যাচ জিতে চেলসির অনূর্ধ্ব-১৪ দল চ্যাম্পিয়ন হয়ে গেলেও শুক্রবার আরএফওয়াইসি বনাম ম্যান ইউ ম্যাচকে কেন্দ্র করে আগ্রহ ছিল তুঙ্গে।ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ভারতের খুদে ফুটবলারদের। এদের মধ্যে আবার পাঁচ জন বাঙালি। ম্যাচের ২৩ মিনিটে ম্যান ইউয়ের বিরুদ্ধে একমাত্র গোল করে কেরলের রশিদ সি কে।
আরএফওয়াইসি-র খুদে ফুটবলারদের উত্থানের নেপথ্যে রয়েছে আকর্ষণীয় কাহিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিমান ফুটবলারদের খুঁজে আনেন নির্বাচকেরা। অনূর্ধ্ব-১২, ১৩, ১৪, ১৫ ও ১৭ বিভাগের ফুটবলারদের গড়ে তুলতে ২২ জনের দল রয়েছে। জোসে রামিরেজ ব্যারেটো, আরাতা ইজুমি-সহ দশ জন কোচ অনুশীলন করান। আছেন মনোবিদ, ক্রীড়াবিজ্ঞানী। ফুটবলের সঙ্গে চলে লেখাপড়াও।
ভারতের খুদে ফুটবলারদের খেলায় অভিভূত ম্যান ইউ, চেলসি ও সাউদাম্পটনের কোচেরাও।
ম্যান ইউয়ের কোচ কার্ল ব্রাউন বলেছেন, ‘‘সাফল্যের পিছনে না ছুটে আমাদের উচিত পরিকল্পিত ভাবে ফুটবলার গড়ার। এখানে সেটাই হচ্ছে।’’ চেলসির কোচ ইয়ান হাওয়েলের কথায়,
‘‘অসাধারণ পরিকাঠামো। ভারতীয় ফুটবলাররা দারুণ প্রতিশ্রুতিমান। আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। ওদের ঠিক ভাবে গড়ে তুলতে হবে।’’

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...