Sunday, April 12, 2026

দিল্লিতে সেদিন উর্দি পরা কেউ কেউ লাঠি হাতেই তেড়ে গিয়েছিলেন

Date:

Share post:

হিংসার আগুনে উত্তপ্ত হয়েছিল রাজধানী। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে লাল শার্ট পরা এক যুবক বন্দুক উঁচিয়ে তাড়া করেছে এক নিরস্ত্র পুলিশকে। পরে জানা যায় ওই যুবকের নাম শাহরুখ। প্রকাশ্যে এসেছে পুলিশকর্মীর পরিচয়। তাঁর নাম দীপক দাহিয়া।

হিংসা ছড়াতেই রাস্তায় নেমেছিল তাঁরা। প্রথমে শুন্যে গুলি চালায় শাহরুখ। তারপর বন্দুক তাক করে দীপক দাহিয়ার দিকে। ততক্ষণে হাত নেড়ে দীপক বোঝানোর চেষ্টা করছেন যে তিনি নিরস্ত্র। এরপর নিজের হাতের লাঠি বাগিয়েই শাহরুখ এবং তার সঙ্গীদের ভয় দেখানোর চেষ্টা করেন পুলিশকর্মী। সেই সময় শুর হয় পাথর বৃষ্টি। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। শাহরুখকে ভয় দেখাতে লাঠি তুলে নিয়েছিলেন হাতে। দীপক বলেন, ‘‘দেখছিলাম আমার দিকে ছুটে আসছে একজন। ওকে ভয় দেখাতে লাঠিটাই তুলে ধরেছিলাম। খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়েই অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই যুবক।’’ শুধু শাহরুখ না। ঘটনার দিন তাঁর সঙ্গে ছিলেন আরও জনা ছয়েক লোক বলে জানিয়েছেন দীপক।

দিল্লিতে টানা পাঁচদিন ধরে চলা হিংসার বলি হয়েছেন ৪২ জন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন ৩০০-র বেশি মানুষ। গত কয়েকদিনে মোট ১২৩টি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। গ্রেফতার হয়েছে ৬০০-রও বেশি। বছর ৩৩-এর শাহরুখ দিল্লির সিলমপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা যায়, শাহরুখকে আটক করেছে পুলিশ। তবে এই তথ্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। দিল্লি পুলিশের একটি বিশেষ সূত্রে খবর, এখনও ধরাই পড়েনি শাহরুখ। বরং তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন-কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চালানোর নির্দেশ কেজরিওয়াল সরকারের

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...