Friday, March 27, 2026

দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন শোভন-বৈশাখী! অমিতের সভার আগে কি শহরে ফিরবে এই জুটি?

Date:

Share post:

রবিবার শহীদ মিনার প্রাঙ্গণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমাবেশ। তারপর রাজ্য নেতাদের সঙ্গে পুরভোট নিয়ে বৈঠক। যা রাজনৈতিকভাবে বঙ্গের গেরুয়া শিবিরের জন্য খুব তাৎপর্যপূর্ণ। বিভিন্ন মহলে চর্চা চলছে এই বৈঠকে কি যোগ দেবেন প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়?

জল্পনা আরও বেড়ে গিয়েছে, সম্প্রতি দক্ষিণ কলকাতাজুড়ে শোভনের সমর্থনে বিজেপির একাংশের পোস্টারের পর। বিজেপির এই সমর্থকরা শোভনবাবুকে পুরভোটে বিজেপির মেয়র পদপ্রার্থী হিসেবে দেখতে চাইছে। যা নিয়ে বেশ আপ্লুত শোভন চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রাজ্য বিজেপির শীর্ষনেতারাও চাইছেন শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে চূড়ান্ত কিছু একটা সিদ্ধান্ত নিতে। খাতায়-কলমে দলে থাকলেও তাঁর অবস্থান নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে। তাই অমিত শাহের সঙ্গে বৈঠকেই শোভনকে নিয়ে হেস্তনেস্ত চাইছেন দিলীপ ঘোষেরা। জানা গিয়েছে, শোভনবাবুকে অমিত শাহের বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

কিন্তু শোভন চট্টোপাধ্যায় কি বৈঠকে যোগ দেবেন? এটা এখন লাখ টাকার প্রশ্ন। কারণ, তিনি বৈশাখীদেবীকে নিয়ে এখন দার্জিলিং ঘুরছেন। সঙ্গে আছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট কন্যাও। তাঁদেরকে দার্জিলিংয়ে খোশমেজাজে ঘুরতে দেখা যাচ্ছে।

এখন প্রশ্ন, শোভন-বৈশাখী কি অমিত শাহের সভায় যোগ দেওয়ার জন্য আজ, অৰ্থাৎ শনিবারের মধ্যে দার্জিলিং ছেড়ে কলকাতায় ফিরবেন? নাকি আরও কয়েকটি দিন দর্জিলিং-এ কাটাবেন বা সেখান থেকে অন্য কোথাও যাবেন?

যদি দার্জিলিং থেকে শহরে ফিরে অমিত শাহের বৈঠকে শোভন যোগ দেন, তাহলে বুঝতে হবে বরফ গলেছে। বিজেপির হয়েই পুরনির্বাচনে ঝাঁপাবেন তিনি। আর যদি না ফেরেন, তাহলে কি ধরে নিতে হবে অমিত বৈঠককে এড়িয়ে যেতেও শোভন-বৈশাখীর এমন পরিকল্পনা? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন-রাজ্যের নাম পরিবর্তন নিয়ে শাহকে কী বললেন মুখ্যমন্ত্রী?

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...