Friday, June 26, 2026

অসাধারণ শামি-বুমরা, লিডে থাকলেও চাপে কোহলি ব্রিগেড

Date:

Share post:

মহম্মদ শামি ৮১ রানে নিলেন চার উইকেট। বুমরা ৬২ রানে নিলেন তিন উইকেট। শামি-বুমরার দাপটে ২৩৫ রানে শেষ হল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। তবে লিডে থাকলেও চাপে রয়েছে ভারত। কারণ ইতিমধ্যে তিন উইকেট হারিয়েছে ভারত। ময়াঙ্ক (৩) ও পৃথ্বী (১৪)-কে আউট করেন বোল্ট ও সাউদি। এর পর বিরাট কোহালিকে ((১৪) এলবিডব্লিউ করেন কলিন ডি গ্র্যান্ডহোম। এই প্রতিবেদন লেখার সময় তিন উইকেটে ৫৫ তুলেছে ভারত।
রবিবার সকালে দ্বিতীয় দিনের শুরুতে বিনা উইকেটে ৬৩ নিয়ে শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনে দ্রুত উইকেট নেওয়া সেই কারণেই গুরুত্বপূর্ণ ছিল।

সকালের দু’ঘন্টায় এল পাঁচ উইকেট। কিউয়িরা যোগ করল মাত্র ৭৯ রান। পর পর আউট হলেন টম ব্লান্ডেল (৩০), অধিনায়ক কেন উইলিয়ামসন (৩), রস টেলর (১৫), টম লাথাম (৫২), হেনরি নিকলস (১৪)। শনিবার শেষ সেশনে ২৩ ওভার বল করেও উইকেট পাননি বোলাররা। এ দিন কিন্তু নিঁখুত নিশানায় তাঁরা বল করে গেলেন একটানা। লাঞ্চের সময় হাতে পাঁচ উইকেট নিয়ে ১৪২ তুলেছিল নিউজিল্যান্ড। তখনও ভারতের লিড ছিল ১০০ রান।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৫ রানে। এর মধ্যে জেমিসনই করলেন ৪৯। যাতে ছিল সাতটি বাউন্ডারি। কলিন ডি গ্র্যান্ডহোম (২৬), নীল ওয়্যাগনাররা (২১) প্রথম টেস্টের মতোই হতাশ করে চললেন ভারতকে। ১৫৩ রানে সাত উইকেট পড়ার পর শেষ তিন উইকেটে যোগ হল ৮২ রান। শামি-বুমরা ছাড়া উইকেট পেলেন রবীন্দ্র জাডেজা (২-২২) ও উমেশ যাদব (১-৪৬)। জাডেজা উইকেট নেওয়া ছাড়াও নিলেন দুটো অসাধারণ ক্যাচ। এর মধ্যে ওয়্যাগনারের ক্যাচ দুর্ধর্ষ।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...