Tuesday, April 7, 2026

‘করোনা ভাইরাস’ আজাদি স্লোগান!

Date:

Share post:

এই স্লোগান এখন যেন করোনা ভাইরাস। ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’ স্লোগান, যে স্লোগান গেরুয়া বাহিনীর চক্ষু শূল, সেটাই এখন আন্দোলনের অভিমুখ তৈরি কিরে দিচ্ছে, মিছিলকে জমিয়ে দিচ্ছে, আওয়াজকে সমুদ্র গর্জনে পরিণত করছে। অতীতের ক্লিশে হয়ে যাওয়া স্লোগান ছাত্র-যুব থেকে শুরু করে গণ আন্দোলনের কর্মীরা দূরে সরিয়ে রেখে ‘আজাদি’তে মজেছেন। যেমন রবিবার কলেজ স্ক্যোয়ারে ছাত্র পরিষদের প্রতিবাদ সভা। সভা থেকে আজাদির স্লোগান উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের একজন বলে উঠলেন, বাহ ভালোই দিচ্ছে স্লোগানটা। বামেদের সভা-মিছিলে তো এই স্লোগান থাকছেই, কংগ্রেস থেকে বিরোধী দলগুলিও কানহাইয়ার স্লোগানে মজেছে। এই স্লোগানের এমনই মাহাত্ম্য, যে সুদূর চেন্নাইতে ব্যাঙ্ক কর্মীদের সম্মেলনেও কানহাইয়ার কাছে আবদার আসে ওই স্লোগান মঞ্চে উঠে দিতে হবে। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের এক সভাতেও তিন তিনবার ‘আজাদি’র স্লোগান মঞ্চে উঠে দিতে হয়েছে কানহাইয়াকে। গেরুয়া বিরোধিতায় এই স্লোগান আপাতত হট কেক, পড়ুয়া থেকে আন্দোলনকারীদের। নইলে কংগ্রেসের ছাত্র নেতারা স্লোগান দেন… ‘ মনুবাদ সে আজাদি!’

আরও পড়ুন-‘এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেব’, মোদিকে নিশানা অনুব্রতর

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...