Monday, April 6, 2026

অমিত সফরের প্রতিবাদে ছাত্র পরিষদ

Date:

Share post:

অমিত শাহর রাজ্য সফরের দিনে প্রতিবাদী কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। রবিবার দুপুরে কলকাতা জেলা ছাত্র পরিষদ কলেজ স্ক্যোয়ারে প্রতিবাদ সভা করে। অমিত শাহর সফরের সারাদিন, অর্থাৎ সন্ধে পর্যন্ত এই সভা। লোকসভা ভোটের প্রচারে অমিত শাহের সফরের সময়তেই ভেঙেছিল বিদ্যাসাগর মূর্তি। তার প্রতিবাদেই বিদ্যাসাগর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু প্রতিবাদ। পথ আটকে নয়, মিছিল করে নয়, অবস্থান করে বিক্ষোভ। রক্তাক্ত অমিত শাহর কুশপুতুল ছিল ধরণা মঞ্চে। দিল্লির হিংসা এবং অসংখ্য মৃত্যুর জন্য তাঁকে অভিযোগের আসনে তুলে প্রতিবাদীরা তাঁর সভা বয়কটের ডাক দেন। পরে বাম ছাত্র নেতারাও প্রতিবাদে সামিল হন।

আরও পড়ুন-অসাধারণ শামি-বুমরা, লিডে থাকলেও চাপে কোহলি ব্রিগেড

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...