Tuesday, March 17, 2026

‘গোলি মারো’র কুশীলবরা জেলের বাইরে কেন!

Date:

Share post:

বাংলার বুকে দাঁড়িয়ে কেন গোলি মারো স্লোগান দেওয়া হল? জবাব দিত হবে রাজ্যকে। রবিবার অমিত শাহের সভায় যাওয়ার সময়, বিজেপি কর্মীরা স্লোগান দেন ‘‘গোলি মারো শা…কো’’। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে রাজ্যকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একইসঙ্গে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, অসমে ১২ লক্ষ হিন্দু নাগরিক বাদ পড়েছেন তার উত্তর কী দেবেন। রাজ্যের মানুষ এনআরসি, সিএএ করতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, রবিবার সারাদিন কলকাতা পুলিশ, অমিত শাহের সভাকে সফল করার জন্য যেভাবে অতি সক্রিয়তা দেখাল সেটা এককথায় অভূতপূর্ব। বাম-কংগ্রেস বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যবহার নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা। তিনি বলেন, ‘‘যারা দেশটাকে ভাঙতে চাইছে, যারা পাকিস্তানের সাথে ভারতকে তুলনা করে, তারাই তো গদ্দার। এই গদ্দারকে বাঁচানোর জন্য কংগ্রেস-বাম কর্মীদের বিরুদ্ধে পুলিশ বেশি সক্রিয়।’’

অন্যদিকে বিজেপির সভা ঘিরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘মানুষ বিজেপির সঙ্গে নেই। অসমে ১২ লক্ষ হিন্দু বাদ পড়েছে। তার জবাব কী দেবেন। অমিতের সভায় বিজেপির লাভ হবে না। এনআরসি, সিএএ বাংলার মানুষ করতে দেবে না।’’

আরও পড়ুন-শিক্ষক নিয়োগে আর মৌখিক পরীক্ষা নয়

spot_img

Related articles

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...