Monday, April 13, 2026

বিধানসভার আগে জোর জনসংযোগে, ‘বাংলার গর্ব মমতা’য় প্রচার কর্মসূচি ঘোষণা

Date:

Share post:

বহু প্রতীক্ষিত ইভেন্ট ‘বাংলার গর্ব মমতা’ ঘোষণা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফে ৩ ধাপে প্রচার চলবে। ৭ মার্চ থেকেই শুরু হবে কর্মসূচি। রাজ্য সরকাররের উন্নয়নমূলক কাজের প্রচার একেবারের বুথ স্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট ভিডিও মাধ্যমেও চলবে প্রচার। প্রত্যেক এলাকায় জনজাতির ভিত্তিতে আলাদা করে সভা, সম্মেলন চলবে। সবমিলিয়ে ‘বাংলার গর্ব মমতা’ ইভেন্টের মধ্যে আরও একগুচ্ছ প্রচার কর্মসূচি নিয়ে লড়াইয়ের ময়দানে নামছে রাজ্যের শাসকদল।তিনটি ধাপে কর্মসূচি পালিত হবে। প্রথম ধাপে প্রচার চলবে ৭ মার্চ থেকে ১৫ তারিখ, দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল ও তৃতীয় ধাপ ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
• দলের পুরনো কর্মীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি সম্মেলন।
• ২৭৭ টি বিধানসভা কেন্দ্রে তফসিলি জাতির সদস্যদের জন্য সংহতি সভা
• ৯৭ টি বিধানসভা কেন্দ্রের তফসিলি উপজাতিদের সঙ্গে জনসংযোগে চেতনা সভা।
• ৩৫০০ পঞ্চায়েত ও পুরসভা এলাকায় জনসভা ‘বাংলার বার্তা’।
• ১ লক্ষ যুবককে নিয়ে ২০ হাজার জনবসতি এলাকায় যুবদের একত্রিত করে দলে যোগদান নবীন বরণ সভার অধীন।
• বিশিষ্ট সম্মেলনে ২৯৪ বিধানসভায় ১৫ হাজার মহিলাকে বিশেষ সম্মান প্রদান।
• ২৯৪ বিধানসভায় ২৫০০০ জনমত গঠনকারী মানুষের সঙ্গে তৃণমূলের সাথে মান্যজন-র অধীন একক বৈঠক নেতাদের।
দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে জনবসতিপূর্ণ এলাকায় হবে বঙ্গধ্বনি যাত্রা।
তৃতীয় পর্যায়ে হবে তৃণমূল পদাতিক সম্মেলন। ১৫০০ কিলোমিটার পদযাত্রা ও বুথ কর্মী সম্মেলন। ২৯৪ টি বিধানসভার অন্তত ৫ লক্ষ বুথে এই প্রচার হবে। তৃণমূল নেত্রী এতদিন বিভিন্ন সভায় উল্লেখযোগ্য যা বলেছেন, তা একত্রিত করে ট্যাবলোতে চালানো হবে সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের কাজ, রাজনৈতিক জীবন সংগ্রাম তুলে ধরা হবে ওই ভিডিওতে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...