Monday, April 13, 2026

সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগে অমিতের ইস্তফার দাবি তুলতে পারে কংগ্রেস

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশনের প্রথমার্ধ সোমবার মুলতুবি রাখা হয়েছে৷ বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগ শুরু থেকেই বেশ সরগরম থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে বিগত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ৷ প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম শতাধিক ৷ ধ্বংস হয়েছে প্রচুর সম্পত্তি ৷ ভাঙচুর হয়েছে দোকানপাট ৷ এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সংসদে সরব হতে পারে কংগ্রেস শিবির ৷

31 জানুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে শুরু হয়েছিল সংসদের বাজেট অধিবেশন ৷ বাজেট অধিবেশনের প্রথমার্ধ সাক্ষী ছিল নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী প্রতিবাদের ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ চলবে 3 এপ্রিল পর্যন্ত ৷

অধিবেশনে কংগ্রেসের গতিপ্রকৃতি কীরকম হবে, তা গতকালই জানিয়ে দিয়েছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ অমিত শাহের পদত্যাগের দাবি যে আরও জোরদার করা হবে সেই বার্তাও দিয়েছেন তিনি ৷ অধীরবাবু আরও জানিয়েছেন, “দিল্লির হিংসা নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতা নিয়েও সরব হবে কংগ্রেস ৷”

পাশাপাশি তিনি আরও বলেন, “তাদের চোখের সামনেই দিল্লির এই হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন পশ্চিমবঙ্গেও সেই একইভাবে হিংসা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে ৷ গোলি মারো স্লোগান এখন পশ্চিমবঙ্গেও উঠছে ৷” সরকারের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে দেশভাগ করারও অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ আজকের অধিবেশনে এই প্রসঙ্গ টেনেও সরব হতে পারে বিরোধীরা ৷

হিংসার ঘটনায় রবিবার রাত পর্যন্ত ২৫৪টি এফআইআর দায়ের হয়েছে। ধৃত ৯০৩ জন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিবাসীর উদ্দেশে কোনওরকম গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন। বলেছেন, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা দেবেন না।

নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সেজন্য শাহিনবাগের আন্দোলনস্থলে পুলিশ ও সিআরপিএফ-এর সংখ্যা আরও বাড়ানো হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

অন্যদিকে দিল্লির হিংসা নিয়ে কংগ্রেস রাজনীতি করেছে বলে পালটা অভিযোগ তুলেছে BJP শিবির ৷ CAA বিরোধী এই হিংসাত্মক প্রতিবাদে বিরোধীদের মদত রয়েছে বলেও দাবি করছে শাসক দল ৷

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...