Monday, April 6, 2026

একটানা ইংরাজিতে গান্ধী-বন্দনা, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ‘দাদি’

Date:

Share post:

একটানা ইংরাজিতে কথা বলে নেট দুনিয়া ঝড় তুললেন রাজস্থানের ‘দাদি’। মহাত্মা গান্ধীকে নিয়ে ঝরঝরে ইংরাজিতে রীতিমতো স্পিচ দিলেন তিনি। উচ্চারণে একটু গ্রাম্য ছাপ থাকলেও, কথায় কোনও জড়তা নেই। রাজস্থানের ঝুনঝুনু গ্রামের এই বৃদ্ধার ইংরেজি ভাষণের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন আইপিএস অফিসার অরুণ বোথরা। সেই পোস্ট এখন ভাইরাল।

গান্ধীজিকে নিয়ে ইংরাজি-দাদি যা বলেছেন, বাংলায় তার অর্থ, অহিংসাই আদর্শ ছিল গান্ধীজির। বিশ্বের অন্যতম মহান ব্যক্তি। তিনি জাতির জনক। মহৎ পরিবারে তাঁর জন্ম। কিন্তু গ্রামের নিতান্ত ছাপোষা বৃদ্ধা ভাগওয়ানি দেবী কীভাবে এমন ইংরাজি শিখলেন? সে রহস্য এখনও স্পষ্ট হয়নি। ঝুনঝুনু গ্রামের বাইরে পা না রাখা বৃদ্ধা মহাত্মা গান্ধীকে নিয়ে কথা বলতে গিয়ে বেশ গর্বিত। ইংরাজি বলতে পেরে আত্মবিশ্বাসও ঝলসে উঠছে বয়সের কাটাকুটি কাটা মুখে। দাদির ইংরাজি বলার ধরন এবং আত্মবিশ্বাসই সম্প্রতি নেট দুনিয়ার আলোচনার শীর্ষে। তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন সবাই।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...