Friday, March 27, 2026

সাত বছর পর দলের সম্মেলনে কুণাল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে কী বললেন?

Date:

Share post:

সাত বছর নেতাজি ইন্ডোরে সোমবার তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এর আগে ২১ জুলাই বা ২৮ অগাস্টসহ কিছু জনসভায় দেখা গেলেও দলের নিজস্ব সম্মেলনে তাঁকে দেখা গেল দীর্ঘকাল পর। কুণালকে দেখেই সৌজন্যে এগিয়ে আসেন নেতা-কর্মীরা। চলে সেলফি তোলার ধুম্। বিভিন্ন জেলার কর্মীরা এসে দেখা করেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন:
” আমি তো কখনও দল ছাড়ি নি। যারা কোনো ইস্যুতে মতপার্থক্য হলেই দলবদলায়, আমি সেই তালিকায় পড়ি না। আমি পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের কর্মী।”

কুণাল বলেন,” পরিবর্তনের আন্দোলন করে দলকে ক্ষমতায় আনা সেই সময়ের কঠিন কাজ ছিল। কিন্তু ক্ষমতাসীন দলকে দীর্ঘদিন সুস্থ শরীরে রাখাটাও কম বড় কাজ নয়। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতায় থাকা দলের শরীরে কিছু অবাঞ্ছিত মেদ জমার প্রবণতা থাকে। বামফ্রন্টও সেটা সামলাতে পারে নি। এখন দেখছি মমতাদি তো দলের শীর্ষে আছেনই; তারপর নতুন প্রজন্ম হিসেবে অভিষেক এখন থেকেই দলের এই মেদ ঝরানোর চেষ্টা করছে। আমার মনে হয় এই মানসিকতা ও কর্মসূচিগুলি সময়োপযোগী।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,” এদিনের সম্মেলন থেকে দলের ত্রিমুখী বার্তা অনুভব করলাম। প্রথমত, জাতীয় রাজনীতিতে বিজেপির বিরোধিতা। দ্বিতীয়ত, তৃণমূল সরকারের উন্নয়নের কাজ। তৃতীয়ত, সংগঠনকে আরও সুসংহত করা। আবেগ এবং সাংগঠনিক কাঠামো মিলিয়ে আরও নিবিড় জনসংযোগের কাজ শুরু হচ্ছে।”
একাধিক প্রশ্নের জবাবে কুণাল বলেন,” দলের বিষয়। আমার কোনো মন্তব্য নেই।”

আরও পড়ুন-ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...