Tuesday, June 16, 2026

কুকুরকে খাওয়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি মহিলার

Date:

Share post:

কুকুরকে খাওয়াতে গিয়েছিলেন। তাতেই মর্মান্তিক পরিণতি হল মহিলার। শুক্রবার বিকেলে দাহাবের রেড সি শহরের একটি পশু আশ্রয়শালা থেকে এক মহিলার দেহ উদ্ধার করা হয়৷ তাঁর পোষা কুকুরগুলিই তাঁকে কামড়ে খেয়েছে৷ একটি নয়, তিন তিনটি কুকুর৷ মৃতার নাম অ্যানি জনসন। তাঁর বয়স ৬১ বছর।
পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে, ঘাড়ে ও পায়ে কুকুরের কামড়ের দগদগে ক্ষত দেখা যায়৷ পুলিশকে আশ্রয়শালার কর্মীরা জানান, আশ্রয়শালার এক পাশে একটি কুকুরের খাবার ভর্তি ব্যাগের পাশে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা গিয়েছিল৷ ওই মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
দীর্ঘ ১৬ বছর ধরে ওই আশ্রয়শালায় যাতায়াত করছেন৷ কুকুরের দেখভাল করেই তাঁর দিন কাটত৷ একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে এই পশু আশ্রয়শালা৷ স্থানীয়রা জানান, বন্য কুকুরকেও স্থান দেওয়া হয়, যা ভয়ের কারণ। এই আশ্রয়শালা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগ মেনেই আপাতত আশ্রয়শালা বন্ধ করে দেওয়া হয়েছে৷

আরও পড়ুন-এবার বিনামূল্যে পরিবহন পরিষেবা দেবে সরকার

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...