Thursday, June 25, 2026

উচ্চশিক্ষিত মেয়ের প্রেমিক মার্বেল মিস্ত্রি, পারিবারিক অশান্তির জেরে চরম সিদ্ধান্ত

Date:

Share post:

অসম প্রেম, তার জেরে পারিবারিক অশান্তি। প্রেমিককে গলায় দড়ি দেওয়া ছবি পাঠিয়ে আত্মঘাতী যুবতী। উত্তরপাড়ার কতোরং কলোনি বাজার এলাকার ঘটনা। রিমা পাল নামে ওই যুবতীর সঙ্গে ২৬ বছরের পঞ্চানন দাস নামে এক যুবকের দীর্ঘদিন সম্পর্ক ছিল। পেশায় মার্বেল মিস্ত্রি পঞ্চাননের সঙ্গে উচ্চশিক্ষিত রিমার প্রেম মেনে নিতে পারেনি পাল পরিবার। এদিকে, পঞ্চাননের পরিবারে দুজনের বিয়ের কথা চলছিল। এই পরিস্থিতি মানসিক অবসাদে রিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। আত্মহত্যার আগে গলায় দড়ি দেওয়া ছবি পঞ্চাননের মোবাইলে পাঠান প্রেমিকা।

পঞ্চাননের জন্যই তাদের মেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ রিমার পরিবারের। এই ঘটনার পরেই রিমার আত্মীয় ও প্রতিবেশীরা পঞ্চাননের বাড়িতে ভাঙচুর চালান। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

আরও পড়ুন-করোনা আতঙ্ক: বিশ্বভারতীতে বাতিল চিনা পড়ুয়াদের অনুষ্ঠান

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...