Monday, April 6, 2026

করোনা: সাত দেশের জন্য ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি কেন্দ্রের

Date:

Share post:

মারণ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের সাতটি দেশে যাতায়াতে ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি করল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে চিন সহ তিনটিতে আগেই অ্যাডভাইসারি বলবৎ হয়েছে। এই সাতটি দেশ হল চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, ইটালি, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী। বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনও ভারতীয় যেন এখন এইসব দেশে না যায়। একইসঙ্গে, এই সাতটি দেশ থেকে ভারতে আসার জন্য ৩ মার্চ পর্যন্ত যেসব রেগুলার ভিসা বা ই-ভিসা ইস্যু করা হয়েছিল তা আপাতত জরুরি ভিত্তিতে বাতিল করা হচ্ছে। যেসব বিদেশি এবছরের ১ ফেব্রুয়ারি বা তার পরবর্তী সময়ে চিন, ইরান, ইটালি, দক্ষিণ কোরিয়া ও জাপানে গিয়েছিলেন তাদের ভারতে আসার জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে। যেসব বিদেশি বা ভারতীয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, ইটালি, হংকং, ম্যাকাও, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান হয়ে ভারতে ঢুকেছেন তাদের এয়ারপোর্ট বা জাহাজবন্দরে মেডিক্যাল স্ক্রীনিং করতে হবে। ট্র্যাভেল অ্যাডভাইসারি বলবৎ হওয়া সাতটি দেশ থেকে রেগুলার বা ই ভিসা নিয়ে কোনও বিদেশি নাগরিক বিমানে, জাহাজে বা স্থলপথে ভারতে ঢুকতে পারবেন না। বিদেশি কূটনীতিক, রাষ্ট্রসংঘের আধিকারিক, বা বিমানকর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে সেক্ষেত্রে তাদের মেডিক্যাল স্ক্রীনিং বাধ্যতামূলক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...