Saturday, June 27, 2026

করোনার জেরে ২৬ টি ওষুধ উপাদান রপ্তানিতে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Date:

Share post:

মারণ করোনাভাইরাসের উৎসস্থল চিন। তাই আপৎকালীন পরিস্থিতিতে চিন থেকে ওষুধ ও ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপাদান আমদানি পুরোপুরি বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিন থেকে সাপ্লাই বন্ধই থাকবে। এই অবস্থায় ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যাতে কোনও সমস্যা না হয় সেজন্য ২৬ টি ফার্মা উপকরণ বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। এগুলিকে বলা হয়েছে অ্যাডভান্সড ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই। এর মধ্যে যেমন কিছু মৌলিক রাসায়নিক দ্রব্য আছে তেমনি আছে প্যারাসিটামল, কিছু ভিটামিন, হরমোন ও কিছু অ্যান্টিবায়োটিক, যেমন মেট্রোনাইডাজোল, নিওমাইসিন ইত্যাদি। দেশের বাজারে যাতে ঘাটতি না হয় সেজন্য এধরনের ২৬ টি উপাদান রফতানি বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

আরও পড়ুন-জাতীয় সুরক্ষা দিবস নিয়ে টুইট মমতার, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...