Monday, April 6, 2026

টি -টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ব্রেট লি-র বাজি ভারত

Date:

Share post:

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড।
তিনটি জয়ের পাশাপাশি এ বারের বিশ্বকাপে একটি ম্যাচে হেরেছে ইংল্যান্ড। পাশাপাশি এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। চারটি ম্যাচে চারটিতেই জিতে গ্রুপ শীর্ষে শেষ করেছেন হরমনপ্রীত কৌররা। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের।
দু’বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। তবে এ বার ভারতীয় দলের ফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। ‘‘ভারত এর আগে কখনও ফাইনালে ওঠেনি ঠিকই, তবে এই ভারতীয় দলকে অন্য রকম মনে হচ্ছে। এ বারের ভারতীয় দলে শেফালি বর্মা এবং পুনম যাদবের মতো ম্যাচ জেতানোর ক্ষমতা রাখা ক্রিকেটারেরা রয়েছে। তা ছাড়া ব্যাট এবং বল হাতেও ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাচ্ছে ভারতের মেয়েরা,’’ বলেছেন ব্রেট লি।
তিনি আরও বলেছেন, ‘‘আমরা সব সময়ই জানতাম, ভারতীয় দলে কয়েক জন বিশ্বের সেরা মহিলা ক্রিকেটার রয়েছে। এ বার হরমনপ্রীত কৌর এমন একটা দল পেয়েছে, যে দলে বড় কোনও ক্রিকেটার কোনও দিন ব্যর্থ হলে সেই জায়গাটা ভরাট করার মতো ক্রিকেটার রয়েছে।’’
তবে বৃহস্পতিবারের সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, বৃহস্পতিবার প্রায় সারাদিনই সিডনিতে বৃষ্টি পড়তে পারে। সেমিফাইনালের কোনও রিজার্ভ ডে নেই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...