Monday, April 6, 2026

দ্বাদশের বোর্ড পরীক্ষা শেষেই জয়েন্টের ফল

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক, সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষা শেষ হওয়ার পরই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

এ বার উচ্চ মাধ্যমিক চলবে ১২ মার্চ থেকে ২৭ মার্চ। মার্চেই শেষ হয়ে যাচ্ছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি-র বিজ্ঞান শাখার পড়ুয়াদের পরীক্ষা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এক আধিকারিক জানান, প্রতিবছর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অনেক ছাত্রছাত্রীই ভিন রাজ্যে চলে যান। এই পড়ুয়ারা যাতে এরাজ্যেই পড়তে পারেন সেই কারণেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এ বার প্রায় আড়াই মাস এগিয়ে আনা হয়েছিল। চলতি বছরে ২ ফেব্রুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। সাধারণত পরীক্ষা শেষের এক মাসের মধ্যেই জয়েন্টের ফল বেরোয়। কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন ফল প্রকাশ হলে মানসিক চাপ বাড়বে পড়ুয়াদের। তাই পরীক্ষা শেষের পরই প্রকাশ করা হবে জয়েন্টের ফল।

আরও পড়ুন-“গোলি মারো স্লোগান”, গ্রেফতার আরও ১

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...