Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় রাজ্যের সব হাসপাতালে একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

করোনা ভাইরাস যাতে রাজ্যে থাবা না বসায়, সেজন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ করোনা সন্দেহ হলেই বিশেষ ব্যবস্থা নিতে হবে রাজ্যের প্রতিটি হাসপাতালে । এমনই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। এমনকি রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। সব হাসপাতালে জরুরি ভিত্তিতে তৈরি রাখতে বলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। ভেন্টিলেশনের ব্যবস্থাও থাকতে হবে৷

করোনা যাতে কোনও ভাবেই রাজ্যে না ছড়ায়, সে জন্য তত্‍পর রাজ্য সরকার৷
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, শুধু বেলেঘাটা আইডি বা কলকাতা মেডিক্যাল কলেজ নয়, জেলার সব মেডিক্যাল কলেজ, মহকুমা হাসপাতাল ও জেলা হাসপাতালগুলিতে আইলোসেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখতে হবে৷ তৈরি রাখতে হবে ভেন্টিলেশন সাপোর্টের ব্যবস্থাও৷
চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীরা যাতে সংক্রামিত না হন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে হাসপাতালগুলিকে৷ করোনা আক্রান্ত যদি কেউ হাসপাতালে ভর্তি হন, তা হলে সংশ্লিষ্ট রোগীর ব্যবহৃত জিনিসপত্র অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে হবে এবং চটজলদি আইসোলেশন ওয়ার্ডে চিকিত্‍সার বন্দোবস্ত করতে হবে রোগীর৷ কলকাতার হাসপাতালে রেফার না করে জেলা হাসপাতালকেই চিকিত্‍সার বন্দোবস্ত করতে হবে৷

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...