Saturday, April 4, 2026

প্রেসিডেন্সির পড়ুয়াদের হস্টেল আন্দোলন নেমে এল এমজি রোডে

Date:

Share post:

প্রেসিডেন্সি হস্টেলের পড়ুয়াদের আন্দোলন নেমে এলো রাস্তায়। বৃহস্পতিবার পড়ুয়ারা সন্ধ্যা থেকে কলেজের লাগোয়া এমজি রোড অবরোধ করা শুরু করে। পড়ুয়াদের বক্তব্য, ভিসি ম্যডামকে তাদের সঙ্গে কথা বলতে হবে। তিনি না আসা পর্যন্ত চলবে ধরণা। কেন এই অবরোধ? পড়ুয়ারা জানান, হস্টেলের সমস্যা নিয়ে কলেজ করিডরে টানা ৪৫ দিন ধরণায় বসার পরেও কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসেনি। তাই বাধ্য হয়েই এই পথে তারা নেমেছেন।

সন্ধ্যা থেকে এমজি রোডের এক প্রান্ত অবরুদ্ধ হওয়ায় অসুবিধায় পড়েছেন পথযাত্রীরা। হাওড়া-শিয়ালদহে যাতায়াত থমকে যায়। ছাত্র-ছাত্রীরা রাস্তায় শুয়ে পড়েন। খাবার থালা নিয়ে আসেন। তাদের বক্তব্য, পড়ুয়াদের বিপদে ফেলতে কর্তৃপক্ষ রান্নার কর্মচারীকেও তাড়িয়েছে। হাতে পোস্টার। কর্তৃপক্ষ অবশ্য অনড় মনোভাব দেখিয়ে বলেছে, আন্দোলন না তুললে, বসার প্রশ্ন নেই। পাল্টা, পড়ুয়ারাও তাদের দাবিতে ও অবস্থানে অনড়।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...