Wednesday, June 24, 2026

বিড়ির আগুনে জ্বলেছে জলদাপাড়া!

Date:

Share post:

তোর্সা নদীতে স্নান করতে অথবা মাছ ধরতে গিয়েছিলেন কেউ বা কারা। সম্ভবত তাঁদের জ্বলন্ত বিড়ির অংশ তোর্সার চর সংলগ্ন তৃণভূমিতে পড়ে যায়। সেখান থেকে জ্বলে ওঠে আগুন। জলদাপাড়া অভয়ারণ্যের দাবানলের ঘটনায় প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে কার ব্যবহৃত সেই বিড়ি আগুনের উৎস। তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার দিনভর বন দফতরের কর্মীরা অভয়ারণ্য ঘুরে দেখেন। তাঁরা জানান, গণ্ডার, বাইসন, হাতির মতো বন্যপ্রাণের প্রাণহানি হয়নি। তবে ছোট প্রাণীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা। জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেন, ‘‘ স্থানীয়রা তোর্সা নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে যান। ঘটনার দিন কেউ গিয়েছিলেন সেখানে। সেখান থেকে বিড়ির স্ফুলিঙ্গই পরিণত হয়েছে দাবানলে।’’

জলদাপাড়ায় এই দাবানলের পরে ‘ম্যান মেড’ অগ্নিকাণ্ড রোখার দাবি তোলেন পরিবেশকর্মীরা। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, “জলদাপাড়ার মূল আকর্ষণ একশৃঙ্গ গণ্ডার। ক্ষুদ্র বন্যপ্রাণীরা বিপন্ন হয়ে পড়ছে। জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।’’

আরও পড়ুন-সংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি! তদন্তের নির্দেশ ব্লক আধিকারিকের

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...