Saturday, June 20, 2026

বাধা নয় ভাষা, ‘বসন্ত উৎসব ২০২০’-তে ‘দোহার’-এর সুরে মাতলেন বিদেশীরা

Date:

Share post:

বৃষ্টির আশঙ্কার মেঘ সরে গিয়ে আকাশে তখন পড়ন্ত সূর্যের আলো, আর পি সি চন্দ্র গার্ডেন মাতল শ্রীখোল, ডান্ডিয়া এবং “ওরে গৃহবাসী/ খোল দ্বার খোল”- এর সুরে। শুক্রবার সন্ধেয় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুজিত বসু। ছিলেন মধ্যপ্রদেশ, রাজস্থানের পর্যটনের প্রতিনিধিরাও। দেশ জুড়ে যে হিংসার বাতাবরণে তৈরি হয়েছে তার তীব্র নিন্দা করেন দমকল মন্ত্রী। একইসঙ্গে রঙের উৎসবে সব ভেদাভেদ ভুলে শান্তির বাতাবরণ তৈরি হবে বলে আশা করেন তিনি।

সমস্ত অনুষ্ঠানটি সাজিয়েছিল লোকগানের দল ‘দোহার’। তার সদস্য রাজীব দাস জানান, এই ধরনের অনুষ্ঠান আগেও করেছে ‘দোহার’। তবে এত বড় আঙ্গিকে বসন্ত উৎসব করা হয়নি। শুধু লোকগান নয়, এদিনের অনুষ্ঠানে ছিল শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির রবীন্দ্র সঙ্গীত। মনিপুর থেকে এসেছিলেন নৃত্যশিল্পীরা। গানের সঙ্গে তাঁরা নৃত্য পরিবেশন করেন। শ্রীখোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে মেতে ওঠে পি সি চন্দ্র গার্ডেন। সমস্ত অনুষ্ঠানটি যেমন সাজিয়েছে ‘দোহার’, তেমন তাদের সহযোগিতা করেছে পি সি চন্দ্র গার্ডেন ও ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার। তাদের পক্ষ থেকে অনেক বিদেশি পর্যটক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সঙ্গীতে কখনও বাধা হয় না ভাষা, এদিন তা আরও একবার প্রমাণ হল। লোকগান বা রবীন্দ্র সংগীত- বিদেশী পর্যটকরা মেতে উঠলেন তার ছন্দে।


‘দোহার’-এর অন্যতম সদস্য ঋতচেতা গোস্বামী জানান, চারিদিকে এই হিংসার আবহের মধ্যে এমন একটা উৎসব মিলনের বার্তা দেয়। তাঁর মতে, সবচেয়ে বড় ‘জননেতা’ ছিলেন শ্রী চৈতন্যদেব। তাঁর জন্মতিথিতে এই রং সবার মধ্যে একতার বার্তা দেবে।


রুচিশীল সাংস্কৃতিক উৎসব উপস্থাপনের জন্য ‘দোহার’-কে ধন্যবাদ জানিয়েছেন আইনজীবী সুমন মুখোপাধ্যায়। করোনা আতঙ্কে যখন এক জায়গায় বেশি মানুষের সমাগম এড়াতে বলছেন নেতারা, তখন সুমন মুখোপাধ্যায়ের বার্তা “জীর্ণ পুরাতন উড়িয়ে দিয়ে, সব আশঙ্কায় কাটিয়ে দিয়ে উৎসব হয়ে উঠুক নিষ্কণ্টক”।
অনুষ্ঠানে সংগীত শিল্পী অদিতি মুন্সিকে পাওয়া গেল একেবারে অন্য ভূমিকায়। সংগীত পরিবেশন নয়, এদিন দোহারের গানের ছন্দে সবার সঙ্গে পা মেলান তিনি। প্রথমে মঞ্চের সামনে তারপরে একবারে মঞ্চে উঠেই সবার সঙ্গে নাচের ছন্দে মেতে ওঠেন অদিতি। সব মিলিয়ে দোল এবং হোলি উৎসবের সুর বাঁধা হয়ে গেল ‘বসন্ত উৎসব ২০২০’-তে।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...