Saturday, April 4, 2026

রবীন্দ্রভারতীতে চূড়ান্ত অসভ্যতা, কড়া ব্যবস্থার দাবি

Date:

Share post:

বসন্ত উৎসব করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চূড়ান্ত অসভ্যতা করল ছাত্রছাত্রীদের একাংশ। জনৈক রোদ্দুর রায় এখন রবি ঠাকুরের গানে যে অশ্লীলতম বাংলা কুশব্দগুলি প্রয়োগ করে, কিছু ছেলে সেগুলি রং দিয়ে বুকে লিখে সগর্বে দেখালো। মেয়েদের পিঠেও লেখা হল। তারাও সগর্বে পোজ দিয়ে ছবি তুলল। এনিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। বহু প্রাক্তনীও। উপাচার্যর কাছে তাঁদের দাবি, অবিলম্বে পুলিশকে জানিয়ে অশ্লীলতা ছড়ানোর দায়ে কড়া ব্যবস্থা নেওয়া হোক। বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে এইভাবে বিকৃত করা চলতে পারে না। বিশ্ব বাংলা সংবাদ ছবি পরীক্ষা করে নি। তবে এগুলি ছড়িয়ে পড়ছে। যদি ঠিক হয় ছেলেমেয়েগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক। যদি বিকৃত ছবি হয়, তাহলেও যারা করেছে শাস্তি পাক। এই ছবি সর্বত্র ঘুরছে। এটা খুব বাজে বার্তা যাচ্ছে।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...