Tuesday, June 23, 2026

স্ত্রী খেলবেন বিশ্বকাপ ফাইনাল, স্বামী নিলেন সিরিজ থেকে ছুটি!

Date:

Share post:

স্ত্রী খেলবেন বিশ্বকাপ ফাইনাল। স্থান মেলবোর্ন। আর স্বামী খেলছেন একদিনের ম্যাচ, বিপক্ষ প্রোটিয়, দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্ত্রীর খেলা দেখব না! বিশ্বকাপের ফাইনাল বলে কথা! ম্যানেজমেন্টের কাছে আব্দার এবং মঞ্জুর।

আবেদনকারী মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার। খেলছিলেন দক্ষিণ আফ্রিকায়। একদিনের সিরিজে দল তিন ম্যাচের দুটিতে হেরে গিয়েছে। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। শনিবার। আর তাঁর স্ত্রী এলিসা হিলি অস্ট্রেলিয়া দলের। বিশ্বকাপ ফাইনাল খেলবেন রবিবার। তাই শেষ ম্যাচ থেকে ছুটি নিয়ে সোজা মেলবোর্নের ফ্লাইট ধরলেন স্টার্ক। বললেন, এইরকম সুযোগ জীবনে বারবার আসে না। তাই স্ত্রীর পাশে থাকতে চাই। আর টিম কোচ জাস্টিন ল্যাঙ্গার বললেন, এই মরশুমে স্টার্ক বেশ খেটেছে। ফলে এই ছুটিটা বোধ হয় ওর প্রাপ্য ছিল।

জোহানেসবার্গ থেকে মেলবোর্ন। হাজার মাইল উড়ে এসে বিশ্বকাপ কী স্ত্রীর হাতে দেখতে পাবেন? সেটাই এখন সমানে প্রার্থনা করে চলেছেন স্টার্ক।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...