Tuesday, June 23, 2026

দিল্লি হিংসা নিয়ে সোচ্চার রূপম ইসলাম, গান বেঁধে জানালেন প্রতিবাদ

Date:

Share post:

গানই ফের হয়ে উঠল প্রতিবাদের ভাষা। দিল্লি হিংসা নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম। তাঁর গানে উঠে এল ‘ইতিহাসের দগদগে ঘা’-এর কথা। আরও একবার প্রতিবাদ ফুটে উঠল তাঁর সুর, কথায়। এর আগে জমিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে গান বেঁধেছিলেন রূপম ইসলাম।

নিজের গানে রূপম প্রশ্ন তুলেছেন, ‘ধেয়ে এল ওরা কোথা থেকে? কোন ঘাঁটি থেকে নেমে এল? মানুষ খুনের পরোয়ানা বলো কোত্থেকে ওরা পেল?’ গানের মাঝে ফুটে উঠেছে দিল্লি হিংসার খণ্ডচিত্র। কোথাও আগুন জ্বলছে, কোথাও আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার নাম চলছে পুলিশে বেধড়ক মার। রূপমের হুঁশিয়ারি, ‘একদিন দেশ জেগে উঠে নিয়ে নেবে মানবতার শোধ’।

রূপম তাঁর গানে তুলে ধরেছেন কর্মখালি, বেকারত্ব, খাদ্য সমস্যাও। তাঁর বার্তা, দিল্লির এই হিংসায় আদতে লাভ হল না। রক্তের হোলি খেলায় ‘আসলে খুন হল দেশের মান, খুন হয়ে গেল মানবতা। একদিকে মা হারাচ্ছেন সন্তানকে, অন্যদিকে বাবাকে হারাচ্ছে ছেলে। কিন্তু এমন নারকীয় পরিস্থিতিতেও সবাই নিজের আত্মাকে বিকিয়ে দেয়নি বলে জানিয়েছেন রূপম। গানের শব্দে তিনি তুলে ধরেছেন, ‘‘অবিশ্বাসের খাস্তা শাক ধর্ম রক্তে চুবিয়ে খাও। রক্ত রোমাঞ্চ সংবাদ, যুদ্ধ নোটিশে টাঙিয়ে দাও।’’

আরও পড়ুন-স্ত্রী খেলবেন বিশ্বকাপ ফাইনাল, স্বামী নিলেন সিরিজ থেকে ছুটি!

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...