Tuesday, April 14, 2026

রোহিঙ্গাদের উপর নির্যাতন, অভিযোগে সু কি’-র সম্মান ফেরাল সিএলসি

Date:

Share post:

মায়ানমারের শীর্ষ নেত্রী আং সান সু কি’কে দেওয়া সম্মান ফিরিয়ে নিল লন্ডন সিটি কার্পোরেশন। রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় লন্ডন সিটি কার্পোরেশন কর্তৃপক্ষ।

লন্ডনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক অঞ্চলগুলি পরিচালনা করে সিএলসি। কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সু কি’র সম্মান বাতিল করা হয়। ২০১৭ সালের মে মাসে মায়ানমারের স্টেট কাউন্সিলর সু কি’কে এই সম্মান দেয় সিএলসি। অনেক বছর ধরে গণতন্ত্রের জন্য অহিংস লড়াই এবং মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে তাঁর অবিচল নিষ্ঠার জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। ইউরোপ সফরে এই থাকাকলীন এই সম্মান গ্রহণ করেন তিনি।

সু কি’র আগে সিএলসি’র এই সম্মানে ভূষিত করা হয় প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, বিজ্ঞানী স্টিফেন হকিংকে। ডিসেম্বরে হেগে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে সু কি’র অবস্থানের পর সম্মানটির জন্য তিনি যোগ্য নন বলে একমত হয় সিএলসি। রোহিঙ্গাদের উপর মায়ানমারের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেন শান্তিতে নোবেলজয়ী নেত্রী।

আরও পড়ুন-করোনাভাইরাস থেকে বাঁচতে মেট্রোর পরামর্শ, ‘চুম্বন করবেন না’!

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...